ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ
সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড
সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন
সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান
শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন এই তরুণ ওপেনার। ২০২৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সোমবার (৯ নভেম্বর) সিলেটে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে গোড়ালির চোটে পড়ে সফর থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটেছে মাহফিজুলের। এনসিএলে দারুণ ব্যাটিংয়ের সুবাদে স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
কনকাশনের কারণে সিলেট টেস্টের একাদশে না থাকা অভিজ্ঞ মোমিনুল হক অনুমেয়ভাবেই স্কোয়াডে ফিরেছেন। তাকে জায়গা দিতে কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড
থেকে বাদ পড়েছেন অমিত হাসান। ঘোষিত ১৬ সদস্যের দলের অধিনায়ক পদে বহাল আছেন নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস আক্রমণে জোর দিয়েছে বিসিবি। অভিজ্ঞ তাসকিন আহমেদের সঙ্গে পেস বিভাগে রয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে তাইজুল ইসলামের সঙ্গে থাকবেন সহ-অধিনায়ক মিরাজ। বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মোমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও
মাহফিজুল ইসলাম রবিন।