চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৬

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৬ |
বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে এক সাবঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দেওয়ায় ঠিকাদার ও তার ছেলেকে মারধর করে নগদ অর্থের পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাবঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮) বাদী হয়ে গতকাল ৮ই নভেম্বর, রোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ৭ই নভেম্বর, শনিবার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চারজন হলেন—মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার

(২৫) এবং মো. মুবিন মোল্লা (২২)। তাদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। এর মধ্যে প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠীর ২৬শ মিটার পিচ ঢালাই সড়কের নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। গত শনিবার রাতে কাজের তদারকি ও যাতায়াতের সময় বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় তারা নির্মাণকাজে বাধা দেন এবং কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। ঠিকাদার রুস্তম হাওলাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার সঙ্গে থাকা ছেলেকে

অকথ্য ভাষায় গালাগাল, প্রাণনাশের হুমকি ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ঠিকাদারের ব্যবহৃত ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান তারা। চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রধান অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে তিনি দাবি করেন, বিষয়টি জ্যেষ্ঠ নেতারা বসে নিজেদের মধ্যে মীমাংসা করে দেবেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া

হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইর হত্যা মামলা করে বাদী লাপাত্তা, চেনে না ভুক্তভোগীর পরিবারও! মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না