৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
ভারতের প্রতিরক্ষা ক্রয় পরিষদ প্রায় ৭৯ হাজার কোটি রুপি (প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন অনুমোদনের আওতায় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য উন্নত প্রযুক্তিনির্ভর অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হবে। এসব প্রকল্পের লক্ষ্য হলো তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা অবকাঠামোকে আরও শক্তিশালী করা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর জন্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন NAMIS (Tracked) Mk-II মিসাইল সিস্টেম, যা শত্রুপক্ষের সাঁজোয়া যান ও স্থল লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এছাড়া থাকবে Ground-Based Mobile

ELINT System (GBMES), যা ইলেক্ট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারিতে সহায়তা করবে। নৌবাহিনীর জন্য অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে অ্যামফিবিয়াস ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক (LPD), নতুন প্রজন্মের ৩০ মিলিমিটার নেভাল সারফেস গান, উন্নত লাইটওয়েট টর্পেডো ও স্মার্ট অ্যামুনিশন। এসব সরঞ্জাম ভারতের সমুদ্র প্রতিরক্ষা ও নৌ অপারেশন সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিমানবাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা ও অস্ত্রসজ্জা উন্নত করার পরিকল্পনাও এই অনুমোদনের অন্তর্ভুক্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব প্রকল্পের অধিকাংশই “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের আওতায় দেশীয়ভাবে বাস্তবায়ন করা হবে। এতে দেশীয় প্রতিরক্ষা শিল্পের প্রসার ঘটবে, কর্মসংস্থান বাড়বে এবং বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সরকার প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদন জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর সামরিক আধুনিকায়ন ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। DAC অনুমোদনের পর এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাহিনী কর্তৃপক্ষ ক্রয় প্রক্রিয়া, উৎপাদন, চুক্তি স্বাক্ষর ও সরবরাহ কার্যক্রম শুরু করবে। বাস্তবায়নের সব ধাপ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে নতুন এসব অস্ত্র ও প্রযুক্তি ভারতীয় বাহিনীর হাতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার