৯৯৯ নম্বরে ৫৬ শতাংশ কলই ‘অপ্রয়োজনীয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

৯৯৯ নম্বরে ৫৬ শতাংশ কলই ‘অপ্রয়োজনীয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে আসা অর্ধেকের বেশি ফোনকল ‘অপ্রয়োজনীয়’ হওয়ায় প্রকৃতি সেবাদান ব্যাহত হওয়ার কথা বলেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ৯৯৯-এ মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল ধরা হয়। এরমধ্যে জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন তথ্যসেবা দেওয়া হয়েছে ২ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৮৮৬ জনকে, যা মোট কলের ৪৩ দশমিক ৭৩ শতাংশ। বাকি ৩ কোটি ৫১ লাখ ১ হাজার ২১টি কলের সঙ্গে জরুরি সেবার সম্পর্ক নেই তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এগুলো হচ্ছে ব্ল্যাংক কল, প্র্যাংক কল এবং মিসড

কল, যা মোট কলের ৫৬ দশমিক ২৭ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এসব অপ্রয়োজনীয় কল কল-ওয়েইটিং টাইম বাড়িয়ে দেয়; সত্যিকার বিপদগ্রস্ত কলারের সেবাপ্রাপ্তিতে বিলম্ব ঘটায় এবং ৯৯৯-এর কলগ্রহীতাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই অপ্রয়োজনীয় কলগুলো ৯৯৯-এর দ্রুত সেবাপ্রাপ্তি ব্যাহত করছে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন উদ্ধৃত করে বলা হয়, ৭০(১) ধারায় বিরক্তিকর কলের জন্য এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকলেও কারো বিরুদ্ধে এ আইন প্রয়োগ হয়নি। বরং ৯৯৯ জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল