৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ January, ২০২৫

৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৫ |
বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না। এমনকি, শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধান ক্ষেত, পাট ক্ষেত, রেল লাইনের মত জায়গা। ভারত জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার। মাঠে-ঘাটে বনে বাদরে মলত্যাগ করার অভ্যাস তাদের প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে চলছে। নানা ইস্যুতে অন্যের বিষয়ে নাক গলানো ভারতের নিজেদেরই সমস্যার কোনো শেষ নেই। শৌচাগার নয়, ভারতীয়রা ভালোবাসে খোলা জায়গায় টয়লেট করতে। রেল লাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পাড়, কোনো কিছুই বাকি রাখে না ভারতীয়রা। শুধু পুরুষ আর শিশুই নয়, নারীরাও উন্মুক্ত স্থানে প্রকাশ্যে টয়লেট করতে পছন্দ করে।

লজ্জা শরমের মাথা খেয়েও ভারতের ৬০ কোটির বেশি মানুষ অভ্যস্ত খোলা স্থানে মলত্যাগ করতে। ঘরের পাশে টয়লেট ব্যবহার করাকে ভারতীয়রা ধর্মী দৃষ্টিকোন থেকে অশুভ মনে করে। তাই তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেই পছন্দ করে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে বলেছে, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। দেশটির ষাট কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। ভারত সরকার স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব

বেশি বদলাতে পারেনি। স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যেস বন্ধের জন্য শত শত কোটি ডলার খরচ করা হলেও এই অর্থ কার্যত নর্দমায় গেছে বলে মন্তব্য করা হয় জাতিসংঘ রিপোর্টে। রিপোর্টে এক্ষেত্রে সবচেয় কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের। ইউনিসেফের একজন বিশেষজ্ঞ বলছেন, স্বাস্থ্য সম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল। বিশ্বে টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে, তার বেশির ভাগই বাস করে ভারতে। আর এতে তৈরি হচ্ছে গুরুতরও স্বাস্থ্য সমস্যা। কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী ৬৮ শতাংশ পরিবারের কোনো টয়লেট ছিল না। সরকার বিনা খরচে

টয়লেট করে দিলেও তারা খোলা স্থানেই মলত্যাগ করে। শুধু গ্রামগুলোতেই নয়, দেশটির শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য চিত্র। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বছরজুড়েই নাম থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি। তবে এর চেয়েও লজ্জাজনক এক তালিকায় এখনো ভারত শীর্ষে। যদিও সেই ইস্যু নিয়ে কথা বলতে সংকোচে ভোগে দিল্লি। তবে বিশ্বব্যাংক, জাতিসংঘসহ বিশ্বের যেকোনো আন্তর্জাতিক ফোরামেই ভারতের খোলা জায়গায় মলত্যাগের মতো অস্বাস্থ্যকর সমস্যাটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। এই সমস্যা সমাধানে বছর বছর ঋণসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার। তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার। নরেন্দ্র মোদীর আমলে ভারত যখন বিশ্বমঞ্চে জায়গা করার মরিয়া চেষ্টা করছে, তখন

খোলা জায়গায় মলত্যাগের এই রেকর্ড এবং স্বাস্থ্য ব্যবস্থা বারবারই উঠে আসছে। এই সংকট দূর করতে ইউনিসেফ বিশ্বব্যাংকের কাছ থেকে কোটি কোটি ডলার সহায়তা নিয়ে টয়লেট নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক কোটি টয়লেট তৈরিও করে সরকার। এই পরিস্থিতি থেকে উঠে আসতে বিশ্বব্যাংক থেকে টয়লেট নির্মাণের জন্য দেড় বিলিয়ন ডলারের ঋণ নেয় মোদী সরকার। ভারতের এমন অস্বাস্থ্যকর সেনিটাইজেশন ব্যবস্থা দেশটির জাতীয় উন্নতিকে পিছু টেনে ধরছে। গ্রাম এবং শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নেই ঠিকঠাক মতো টয়লেট। দেশটির ২২ শতাংশ স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই। এমনকি ৫৮ ভাগ প্রি-প্রাইমারি স্কুলে কোনো ধরনেরই টয়লেটের ব্যবস্থা নেই। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়,

সাব সাহারান আফ্রিকার ২৬ টি দেশেও এখনো খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বাড়ছে। সেখানে সবচেয়ে খারাপ অবস্থা নাইজেরিয়ার। দেশটির প্রায় চার কোটি মানুষ এখনো উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। মরিয়া মোদী সরকারের আমলে এ বছর ভারত শুরু করেছে ‘আমদের শৌচালয়, আমাদের সম্মান’ নামের প্রকল্প। দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে টয়লেট ব্যবহারে উৎসাহি করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি গ্রামেই চলছে সচেতনতা বাড়ানোর উদ্যোগ। তবে সহসাই খোলা জায়গায় মলত্যাগের রেকর্ড পিছু ছাড়াতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান