ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল মরক্কো
উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। এতে সরকারিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর থেকে মরক্কোর
সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।



