৫ গোল, লাল কার্ডের মহাকাব্যিক লড়াইয়ে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে বার্সার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

৫ গোল, লাল কার্ডের মহাকাব্যিক লড়াইয়ে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে বার্সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
ম্যাচটা আগে থেকেই ছিল আগ্রহের কেন্দ্রে। কেনই বা থাকবে না? কোপা দেল রের ফাইনালে এল ক্লাসিকো বলে কথা, ১১ বছর পর দেখা মিলছে এমন কিছুর। সেই ম্যাচটা আলোচনায় চলে এল আরও বেশি, সেটা রিয়াল মাদ্রিদের কল্যাণে। রেফারি নিয়ে যা হলো ম্যাচের আগে! এরপর ম্যাচটাও হলো ব্লকবাস্টার। সেখানে ৩-২ গোলে জিতল বার্সেলোনা। ট্রেবল স্বপ্নটাও তাই টিকে রইল তাদের। এই পটভূমি বাদ দিয়ে দেখলেও সেভিয়ার এস্তাদিও দে লা কারতুহায় কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচটা হয়েছে এক নিখাদ থ্রিলারই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ থামেনি এক মুহূর্তের জন্যও। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুল কুন্দের গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। খেলা শুরু থেকেই

উত্তপ্ত ছিল। বলের দখল বার্সেলোনার ছিল। ম্যাচের প্রথম ৫৬ সেকেন্ডে রিয়াল মাদ্রিদ একবারও বল ছুঁতে পারেনি। তারপর যখন তারা বল পায়, তখনও দ্রুত হারিয়ে ফেলে। তখনই বোঝা যাচ্ছিল, বার্সেলোনা আজ কিছু আলাদা করতে এসেছে। প্রথমার্ধে দারুণ একটি গোলে এগিয়ে দেন পেদ্রি। বাইলাইনের কাছ থেকে লামিন ইয়ামালের মাইনাস করা বলটা দারুণ এক শটে জড়ান রিয়ালের জালে। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দু’বার সমতা ফেরাতে পারতো, কিন্তু দুইবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়। বার্সা তখনও পুরোপুরি খেলার নিয়ন্ত্রণে ছিল। ওই গোলের আগেও দুটো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধটা তাই ১ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে ও আর্দা গুলের।

তাদের সঙ্গে লুকা মদ্রিচও। সঙ্গে সঙ্গে পাল্টে যায় ম্যাচের রঙও। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল মাদ্রিদ। শেষমেশ ত্রাতা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ারেরই প্রথম ফ্রি-কিক গোল রিয়ালকে ফেরায় সমতায়। তারপর রোনালদোর ঐতিহাসিক ‘কাল্মা’ উদযাপন অনুকরণে তার উল্লাস তাতে যোগ করে বাড়তি মাত্রা। এরপর রিয়াল এগিয়েও গিয়েছিল। চুয়ামেনি হেডে গোল করে মাদ্রিদকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা মাদ্রিদই জিতবে। কিন্তু ছয় মিনিট বাকি থাকতে ফেরান তরেস লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে কুর্তোয়াকে কাটিয়ে গোল করেন। ২-২ সমতায় ফেরে ম্যাচটা। এরপর আসে সবচেয়ে বড় নাটক। শেষ মুহূর্তে রাফিনহা ডান দিক থেকে ঢুকে পড়লে রিয়ালের ডিফেন্ডার রাউল আসেনসিও ফাউল করেন।

ম্যাচের আগে থেকে আলোচনাত থাকা রেফারি দে বুরগোস বেনগেচেয়া সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনা সমর্থকরা তখন উদযাপন শুরু করে। কিন্তু ভিএআরে ডাক পড়ে। ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টানো হয়। পেনাল্টি বাতিল হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই হাল ছাড়েনি। ফেরান তরেসের গোল মিস করেন, বেলিংহামেরও সুযোগ নষ্ট করা, অফসাইডের কারণে রিয়ালের পেনাল্টি না পাওয়া… সব মিলিয়ে যোগ করা অতিরিক্ত সময়ও রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছিল। ডেডলক ভাঙছিল না বলে পেনাল্টি শ্যুটআউটকেই মনে হচ্ছিল নিয়তি। ঠিক তখনই জুলস কুন্দে এলেন দৃশ্যপটে। লুকা মদ্রিচের ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে তার আগুনে শট গিয়ে আছড়ে পড়ে জালে। মাদ্রিদ এরপর চেষ্টা করেছিল,

কিন্তু পারেনি। ক্লান্ত রিয়াল খেলোয়াড়রা মাথা নিচু করে মাঠ ছাড়ে। তার আগে ম্যাচেও হয়ে গেছে একগাদা কাণ্ড। রিয়াল মাদ্রিদ ম্যাচের রেফারিং সিদ্ধান্ত নিয়ে দারুণ ক্ষুব্ধ ছিল। রেফারির সিদ্ধান্তের পর তার দিকে বোতল ছুঁড়ে মেরে রুডিগার লাল কার্ড দেখেন, এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাসকেজও দেখেন লাল কার্ড। যার ফলে নিয়মানুযায়ী লা লিগাতেও নিদেনপক্ষে ২ ম্যাচে খেলতে পারার কথা নয় তাদের, যা হলে আসছে লিগ এল ক্লাসিকোর জন্যও রিয়ালের বড় ধাক্কা হয়ে আসতে পারে বিষয়টা। বার্সেলোনার জন্য এটা ছিল বড় এক জয়। কারণ তারা এখনো তিনটি বড় শিরোপার দৌড়ে টিকে আছে। যার দ্বিতীয় ধাপটাও বার্সা পেরিয়ে যেতে পারে লা লিগায় আর দুই ম্যাচ

পরেই, আরও এক এল ক্লাসিকোয়। তবে সেসব অনেক দূরের ব্যাপার। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ‘ইন্টার পরীক্ষা’ অপেক্ষা করছে কাতালানদের জন্য। কোচ হানসি ফ্লিক আর তার শিষ্যরা সেখানেই মনোযোগটা রাখতে চাইবেন নিশ্চয়ই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর