৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। কমলা নাকি ট্রাম্প-কে হতে চলেছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, তা নিয়ে হচ্ছে নানা জল্পনা-কল্পনা। মার্কিন নির্বাচনে ৭ দোদুল্যমান অঙ্গরাজ্য থেকেই নির্ধারিত হয়ে থাকে ভোটের ফলাফল। চলতি সপ্তাহে এক জরিপে দেখা গেছে, ‘গেম চেঞ্জার’ ৭ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ৫টিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘ফাইভ থার্টি এইট’ এর জরিপে উঠে এসেছেন এ তথ্য। পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া (১৯ ইলেকটোরাল ভোট)। দোদুল্যমান এই রাজ্যটি একসময় ডেমোক্রেটিকদের কাছে ছিল। তবে ২০১৬ সালে এটি রিপাবলিকানদের হাতে চলে আসে। এবারের নির্বাচনেও এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ৪৭.৭ শতাংশ ভোটার পছন্দ করছে অন্যদিকে

ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে চাচ্ছে ৪৮ শতাংশ ভোটার। রাজ্যটি শিল্প-প্রধান হওয়ায় চাকরি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি এখানে বড় বিষয়। জর্জিয়া ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে বেশ আলোচনায় আসে জর্জিয়া (১৬ ইলেকটোরাল ভোট)। এবারের নির্বাচনে রাজ্যটির ৪৮.৬ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন। অন্যদিকে হ্যারিসের সমর্থনকারী এই রাজ্যটিতে বেশ কম। কেননা ৪৬ শতাংশ ভোটার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে তাকে চাচ্ছে। এরপরও ডেমোক্রেটরা আশা করছেন, সংখ্যালঘু ভোটারদের সমর্থনে তারা জয়ী হতে পারেন। উত্তর ক্যারোলাইনা উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যটি (১৬ ইলেকটোরাল ভোট) প্রায়ই রিপাবলিকানদের দখলে থাকে। এই রাজ্যটিতেও ৪৮.৪ শতাংশে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ৪৭.১ শতাংশ ভোটারদের পছন্দ হ্যারিস। যদিও ডেমোক্রেট প্রার্থী আশা করছেন অঙ্গরাজ্যটিতে পরিবর্তন আসবে। মিশিগান ২০১৬

সালে ট্রাম্প মিশিগান (১৫ ইলেকটোরাল ভোট) রাজ্যটি ডেমোক্রেটদের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ২০২০ সালে বাইডেন তা পুনরুদ্ধার করেন। এ রাজ্যটিতে জরিপে ৪৭.৬ শতাংশে এগিয়ে আছেন কমলা। আবার স্বল্প ব্যবধান ৪৭.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছে। অ্যারিজোনা মেক্সিকো সীমান্ত সংলগ্ন অ্যারিজোনা (১১ ইলেকটোরাল ভোট) রাজ্যটিতে অভিবাসন নীতি বড় ইস্যু। এ নীতিতে কড়া অবস্থানের কারণে ৪৮.৭ শতাংশ ভোটারের ট্রাম্পকে পছন্দ। অন্যদিকে রাজ্যটির ৪৬.৮ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে। উইসকনসিন উইসকনসিন (১০ ইলেকটোরাল ভোট) আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। এবারের নির্বাচনে রাজ্যটিতে ৪৭.৯ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের সমর্থন কমে এ রাজ্যে তাকে সমর্থন দিচ্ছে ৪৭.৮ শতাংশ ভোটার। নেভাডা নেভাডাতে (৬

ইলেকটোরাল ভোট) ডেমোক্রেটদের শক্ত অবস্থান রয়েছে। ট্রাম্প এই রাজ্যে হোস্পিটালিটি শিল্পের কাজে যুক্ত হিস্পানিক ভোটারদের সমর্থনে লাভবান হতে পারেন। ফলে এবারের নির্বাচনে রাজ্যটি থেকে ট্রাম্পের সমর্থনে আছেন ৪৭.৫ শতাংশ ভোটার। অন্যদিকে কমলার সমর্থনে আছেন ৪৭.৩ শতাংশ ভোটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো