৪৩ হাজারের বেশি ভারতীয় আটক করেছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

৪৩ হাজারের বেশি ভারতীয় আটক করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সা¤প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র-কানাডা

সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসনপ্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনকহারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। জরিপে আরও বলা হয়েছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন ১৭ হাজারের বেশি ভারতীয়। আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ হাজারে। সবশেষ, ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের ২২ শতাংশই ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে জরিপে। জানা যায়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে এক বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র ৭৬ দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে

কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই চট্টগ্রাম কাস্টমস, পোশাক খাতের অর্ডার কমেছে ২০% বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান ছেড়ে মস্কো রওনা, কূটনৈতিক তৎপরতা অব্যাহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ, সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ শতাধিক কোটি টাকা অনুদান তোলার পরেও তহবিলশূন্যতায় জুলাই ফাউন্ডেশন! পুলিশ সদর দপ্তরের চিঠি: দেশের ৮ বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি ক্রমশ বেপরোয়া রোহিঙ্গারা: ১৩ লাখ জনঅধ্যুষিত ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে, বড় বিপর্যয়ের শঙ্কা রান্নার কষ্ট দূর করতে নারীদের জন্য আসছে তারেক রহমানের ‘এলপিজি কার্ড’ অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত