৪০ বছর পর অনন্য নজির গড়লেন প্রিন্স হিসাহিতো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:১১ অপরাহ্ণ

৪০ বছর পর অনন্য নজির গড়লেন প্রিন্স হিসাহিতো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১১ 231 ভিউ
জাপানের ক্রাউন প্রিন্স আকিশিনোর পুত্র প্রিন্স হিসাহিতো শুক্রবার ১৮ বছরে পা দিয়েছেন। আর এর মধ্যদিয়েই অনন্য এক নজির গড়ে ফেললেন জাপানি রাজপরিবারের তরুণ এই সদস্য। এদিনই জাপানের রাজকীয় পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে নাম লিখিয়েছেন প্রিন্স হিসাহিতো। জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ প্রায় ৪০ বছর পর তিনিই দেশটির রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য, যিনি প্রাপ্তবয়স্ক হলেন। প্রিন্স হিসাহিতো জাপানের সম্রাট নারুহিতোর ভাতিজা এবং সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় থাকা তার বাবা ক্রাউন প্রিন্স আকিশিনোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন। ক্রাউন প্রিন্স আকিশিনো ১৯৮৫ সালে প্রাপ্তবয়স্ক হন। এ বিষয়ে এক বিবৃতিতে প্রিন্স হিসাহিতো বলেন, আমি প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে নতুন কিছু শেখার এবং বিভিন্ন দিক থেকে

নিজেকে বিকশিত করার আশা করি। তিনি এ সময় তার বাবা-মা এবং দুই বোন মাকো কোমুরো এবং প্রিন্সেস কাকোকে ধন্যবাদও জানান। উল্লেখ্য যে, প্রিন্স হিসাহিতোর বড় বোন মাকো কোমুরো বিবাহের পর রাজপরিবার থেকে বেরিয়ে গেছেন। প্রিন্স হিসাহিতো বর্তমানে টোকিওর ওতসুকায় অবস্থিত তসুকুবা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হাই স্কুলে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে বলেন, আমি আমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাকি সময়কে মূল্যায়ন করতে চাই এবং ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে চাই। জাপানের রাজপরিবারের ঐতিহ্য অনুসারে হিসাহিতোর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান আয়োজন করা হলেও, তার পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য অনুষ্ঠানটি ২০২৫ সালের বসন্তে বা তার পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। হিসাহিতো বর্তমানে জাপানের ১৭ সদস্যবিশিষ্ট রাজপরিবারের

সর্বকনিষ্ঠ সদস্য। যার মধ্যে পুরুষ সদস্য মাত্র চারজন। তবে রাজপরিবারে তার অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। কারণ জাপানের রাজপরিবারের শুধু পুরুষদের সিংহাসনে বসার অনুমতি রয়েছে। অন্যদিকে নারীরা সাধারণ নাগরিকদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাদের রাজকীয় মর্যাদা হারাতে হয়। ১৯৪৭ সালের রাজকীয় আইন অনুযায়ী, শুধু পুরুষ সদস্যরাই সিংহাসনে অধিষ্ঠিত হতে পারেন এবং নারী সদস্যদের সাধারণ নাগরিকদের সঙ্গে বিবাহ হলে তাদের রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়। প্রিন্স হিসাহিতো এবং ক্রাউন প্রিন্স আকিশিনো ছাড়াও জাপানের রাজপরিবারের আরও একজন উত্তরাধিকারী রয়েছেন। তিনি হলেন ৮৮ বছর বয়সি প্রিন্স হিতাচি, যিনি সম্রাট নারুহিতোর নিঃসন্তান চাচা হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী