৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বরাবরের মতো এবারও মহাকুম্ভ মেলার জন্য প্রস্তুত হচ্ছে। সেই মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোকসমাগম শুরু হয়ে গেছে। এর মধ্যে বিশেষ এক আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ ওরফে ছোটুবাবা। ৫৭ বছর বয়সি এই ভারতীয় সাধক ৩২ বছর ধরে গোসল করেননি! নিজে গোসল না করলেও অবশ্য ভক্তদের ঠিকই পুণ্যস্নানে উৎসাহিত করছেন গঙ্গাপুরি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গঙ্গাপুরি মহারাজ আসামের কামাখ্যা পীঠের সাধক। তার উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। জীবনের একটি বিশেষ সংকল্পের কারণে ৩২ বছর ধরে শরীরে পানি ছোঁয়াননি তিনি। এই ভিন্নধর্মী সিদ্ধান্তের বিষয়ে গঙ্গাপুরির ভাষ্য, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ। নিজে তিন দশকেরও বেশি

সময় ধরে গোসল না করলেও ভক্তদের প্রতি তার পরামর্শ ভিন্ন। তিনি বলেছেন, তার জীবনযাত্রা এবং সাধনা তার নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য। তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত মহাকুম্ভ মেলা ১২ বছর পরপর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ এই আধ্যাত্মিক মিলনমেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে, প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মহাকুম্ভ মেলা। ধারণা করা হচ্ছে, এবারের মেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন