৩২৫০ বছর আগের নৃশংস যুদ্ধক্ষেত্র, হাজারো কঙ্কাল ও অস্ত্র উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

৩২৫০ বছর আগের নৃশংস যুদ্ধক্ষেত্র, হাজারো কঙ্কাল ও অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
একটি প্রাচীন যুদ্ধক্ষেত্রের খননকাজে আবিষ্কৃত হয়েছে, যেখানে মিলেছে হাজার হাজার হাড়গোড়-কঙ্কাল ও অস্ত্র। ঘটনাটি প্রায় ৩২৫০ বছর আগে সংঘটিত এক নৃশংস যুদ্ধের বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা সেখানে ব্রোঞ্জ ও চকমক পাথরের তৈরি তীরের ফলা, তলোয়ার, কাঠের মুগুর এবং মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। সম্প্রতি এ উদ্ধার প্রক্রিয়াটি ইউরোপের প্রাচীনতম যুদ্ধক্ষেত্র টোলেনসে উপত্যকা থেকে করা হয়েছে বলে জানা গেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোলেনসে উপত্যকায় পাওয়া তীরের ফলার নতুন বিশ্লেষণে বোঝা গেছে যে, যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা কেবল স্থানীয় দল নয় বরং দক্ষিণের কোনো অঞ্চলের একটি বাহিনীরও সদস্য ছিলেন। সেই সঙ্গে এ গবেষণা প্রমাণ করে যে, টোলেনসে উপত্যকার যুদ্ধটি ইউরোপের প্রথম আন্তঃআঞ্চলিক সংঘর্ষের

উদাহরণ। এর আগের গবেষণাগুলো বহিরাগতদের অংশগ্রহণের ইঙ্গিত দিলেও, তীরের ফলার এ বিশ্লেষণটি সেই তথ্যকে আরও শক্ত ভিত্তি দিয়েছে। ব্রিজের মাধ্যমে সেতুবন্ধন করা এবং প্রতিপক্ষের ওপর আক্রমণ করার জন্য এ তীরের ফলাগুলো প্রায় একরকম ‘ধোঁয়াটে বন্দুক’ হিসেবে প্রমাণিত হয়েছে। এমনটাই জানিয়েছেন গবেষণাপত্রের প্রধান লেখক লেইফ ইনসেলমান। তিনি বর্তমানে বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির অন্তর্গত বার্লিন গ্র্যাজুয়েট স্কুল অফ এনসিয়েন্ট স্টাডিজের গবেষক হিসেবে কর্মরত। যোদ্ধাদের উৎস খুঁজে পাওয়া গেছে- গবেষকরা তীরের ফলাগুলোকে মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলের পরিচিত নিদর্শনের সঙ্গে তুলনা করে দেখেছেন যে, কিছু ফলার উৎপত্তি স্থানীয়, আবার কিছু এসেছে দক্ষিণের কোনো অঞ্চলের দূরবর্তী স্থান থেকে। এ ফলাফলটি ইঙ্গিত দেয় যে, যুদ্ধে অংশগ্রহণকারী একটি দল ছিল অনেক

দূরবর্তী স্থান থেকে আসা। এটি স্পষ্ট যে, তীরের ফলাগুলো হত্যাকাণ্ডের মতোই যোদ্ধাদের পরিচয় এবং যুদ্ধের ধরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সাম্প্রতিকতম এ গবেষণার মাধ্যমে ইউরোপের প্রাচীনতম এবং নৃশংস যুদ্ধগুলোর একটি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে, যা প্রাচীন ইতিহাসের ধারায় নতুন আলো ফেলেছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত