২৬ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

২৬ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
সেঞ্চুরির সুবাসটা সাদমান ইসলাম পাচ্ছিলেন প্রথম সেশন থেকেই। দ্বিতীয় সেশনে সে সুবাসে তালগোল পাকালেন না কোনোরকম। মাথা ঠাণ্ডা রেখে খেলেছেন দিনের প্রথম বল থেকে যেভাবে এগিয়েছেন সেভাবেই। তাতে ফলটাও পেলেন। ২৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি। আগের টেস্টে তিনি আউট হয়েছিলেন যথাক্রমে ১২ আর ৪ রান করে। ফলে তার বাদ পড়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষমেশ যখন টিকে গেলেন দলে, তার সুযোগটা তিনি দু’হাতে লুফে নিলেন। ইনিংসের শুরু থেকে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন ২২ গজে। বাংলাদেশের ইনিংসকে অ্যাংকর করছেন শুরু থেকেই। তবে খোলসে ঢোকেননি তিনি, জিম্বাবুয়ের প্রায়-নির্বিষ বোলিংয়ের সামনে তার প্রয়োজনও ছিল না। টেম্পারামেন্টের পরীক্ষাটা এখানেই ছিল অবশ্য, বাজে

বলের সামনেই যে নিয়ন্ত্রণ হারিয়ে বাজে শট খেলার প্রবণতা তৈরি হয়। তবে সাদমান তা হতে দেননি। বাজে বলকে শ্রদ্ধা জানাননি, সপাটে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন। ভালো বলকে শ্রদ্ধা জানিয়েছেন। নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা আরও এক জায়গায় তৈরি হয়েছিল তার। সাদমান ওপাশে তার সঙ্গী এনামুল হক বিজয়কে হারিয়েছেন সেশনের শুরুর দিকে। তবে এরপরও নিজের ধৈর্য্য হারাননি। তারই ফল তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরির ২৬ ইনিংস পর দ্বিতীয়টির দেখা পেলেন তিনি। প্রথম সেঞ্চুরিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সাদমানের এই ইনিংস বাংলাদেশকে প্রথম সেশনে এনে দিয়েছে দারুণ এক শুরু। এরপর এখন একটু একটু করে দলকে নিয়ে যাচ্ছে চালকের আসনেও। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৪৬ ওভার বাংলাদেশ

রান তুলেছে ১৫৬, ১ উইকেটের বিনিময়ে। লিড নিতে এখনও আরও ৭১ রান চাই দলের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন