২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ January, ২০২৫

২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ January, ২০২৫ |
ঢাকায় এ বছর শীত পড়েনি বললেই চলে। শেষ হতে চলেছে মাঘের প্রথম সপ্তাহ। ৬ মাঘ সোমবারও রাজধানীতে হালকা ঠাণ্ডা বাতাস বইছে। সূর্যোদয়ের পর থেকে গরম কাপড় ছাড়াই চলাফেরা করছেন নগরীর মানুষ। এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আবহাওয়ার পূর্বাভাসে জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক আট ডিগ্রি

সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। তবু বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন খেটে খাওয়া মানুষেরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত