২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছেন: জাতিসংঘ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছেন: জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হওয়া ২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি । বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার সিরিয়া সফরের আগে লেবানন থেকে এক বার্তায় তিনি এ তথ্য জানান। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা দেশটির অর্ধেক জনগণকে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত করে। গত ৮ ডিসেম্বর ইসলামপন্থী শক্তির হাতে আসাদ সরকারের পতনের পর বহু সিরীয় নাগরিকের বাড়ি ফেরার আশা জাগে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রান্ডি বলেন, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি সিরীয় শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত

ব্যক্তি তাদের বাড়ি ফিরে গেছেন। তিনি বলেন, তাদের এই ফিরে আসা এক ধরনের আশার বার্তা, যদিও অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এটি প্রমাণ করে নতুন করে অস্থিরতা ও বাস্তুচ্যুতির ঢেউ নয়, আমাদের রাজনৈতিক সমাধান দরকার। ১৪ বছরের যুদ্ধ শেষে দেশে ফেরা অনেক সিরীয় নাগরিক এখন তাদের বাসস্থান ও সম্পত্তি ধ্বংস অবস্থায় পাচ্ছেন। সম্প্রতি সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দেশটির নতুন সরকার পুনর্গঠন কার্যক্রম শুরু করতে আন্তর্জাতিক সহায়তা চান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়া পুনর্গঠনে ৪০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারে। চলতি মাসের শুরুতে ইউএনএইচসিআরের এক পূর্বাভাসে বলা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ বিদেশ থেকে প্রায় ১৫ লাখ এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ২০ লাখ সিরীয় নিজ দেশে

ফিরে আসতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল