২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
যুক্তরাজ্যে স্ত্রীকে অচেতন করে ২০ বছর ধরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি আদালতে তার বিরুদ্ধে আনা ৬০টি অপরাধ স্বীকার করেছেন। স্ত্রীর আইনগতভাবে পরিচয় গোপন রাখার অধিকার রক্ষায় ওই স্বামীর নাম প্রকাশ করা হয়নি। এর আগে ম্যানচেস্টারের মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্টে তিনি ধর্ষণসহ কয়েকটি অভিযোগ স্বীকার করেছিলেন। ষাটের কোঠায় থাকা ওই ব্যক্তি একপর্যায়ে একাধিক অভিযোগের জবাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। ধর্ষণ, যৌন নির্যাতনের উদ্দেশ্যে অনুপ্রবেশ, অচেতন বা অসুস্থ করার উদ্দেশ্যে কোনো পদার্থ প্রয়োগসহ একাধিক গুরুতর অভিযোগে তিনি বারবার ‘দোষী’ বলে স্বীকার করেন। একপর্যায়ে বিচারক তাকে কাঠগড়ায় বসে পড়ারও পরামর্শ দেন। একই নারীর বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগে আরও ১২ জন পুরুষ বিচারের মুখোমুখি

হয়েছেন। তারাও এসব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার বাসিন্দা ওই স্বামীর স্বীকার করা অভিযোগগুলোর বিষয়ে মামলার বিচার শেষ হলে তার সাজা ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩তম এক ব্যক্তি ওই নারীর বিরুদ্ধে সংঘটিত যৌন অপরাধের অভিযোগ আগেই স্বীকার করেছেন। ওই নারীর সঙ্গে কয়েক দশক ধরে বিবাহিত থাকা স্বামীর অপরাধের সময়কাল ২০০৪ সাল থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলে। অন্যদিকে, বাকি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সময়কাল ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত। মামলাটির বিচার আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি