২০২৫ সালের প্রথম দিনে বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

২০২৫ সালের প্রথম দিনে বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
আগামীকাল, ১ জানুয়ারি ২০২৫, বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি হবে। এই তথ্যটি জানিয়ে এক বিবৃতিতে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো । বুধবার দেওয়া সেই বিবৃতিতে ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, বিদায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৭ জন। সেই হিসেবে ২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ জনে। শতকরা হিসাবে ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা বেড়েছে দশমিক ৮৯ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার ছিল কম। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে

জন্মেছিল ৭ কোটি ৫০ লাখেরও বেশি শিশু। বর্তমানে জন্মহার এবং মৃত্যুহারের যে চিত্র, তাতে ২০২৫ সালের প্রতি সেকেন্ড গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জনের মৃত্যু ঘটবে বলে ধারণা করছে ইউএস সেন্সাস ব্যুরো। বিবৃতিতে সে তথ্য উল্লেখও করা হয়েছে। তবে এই গড় হিসাবে তারতম্যও হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে বছরের ১২ মাসের প্রতিটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহারের চিত্র বদলে যায়। এই ব্যাপারটিকে হিসাবে ধরা হলে প্রতি মাসের জন্ম ও মৃত্যুহারের রেকর্ড রাখা জরুরি। ইউএস সেন্সাস ব্যুরোর ধারণা, ২০২৫ সালের ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বে প্রতি ৯ সেকেন্ডে একজন করে শিশু ভূমিষ্ঠ হবে এবং

৯ দশমিক ৪ সেকেন্ডে মৃত্যু ঘটবে একজন মানুষের। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দীর্ঘদিন পর্যন্ত এই স্থানটি ছিল চীনের দখলে; কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জন মানুষ নিয়ে চীনকে হটিয়ে শীর্ষে আসে ভারত। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯ জন। ২০২৫ সালেও জনসংখ্যার এই তালিকায় ভারত এবং চীন নিজ নিজ অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করছে মার্কিন জনজরিপ সংস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”