১৮ বছর পর মায়ের বিয়ে, সাক্ষী ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

১৮ বছর পর মায়ের বিয়ে, সাক্ষী ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
আবদুল আহাদ পাঁচ বছর বয়স থেকে তার মাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দেখেছেন। এখন ২৪ বছর বয়সে তিনি তার মায়ের ওই দায়িত্ব গ্রহণ করেছেন, যা সাধারণত পাকিস্তানি সমাজে নারীদের জন্য বাবা বা বড় ভাই করে থাকেন। আবদুল আহাদ তার মাকে পুনরায় বিয়ে দিয়ে সেই জীবনে ফিরিয়েছেন যেটি থেকে তিনি ১৮ বছর বঞ্চিত ছিলেন। পার্লারে বিয়ের জন্য প্রস্তুত হওয়ার সময় তিনি তার মাকে একটি ভিডিও কল করেছিলেন।তিনি বলেন, ‘আম্মা ভিডিও কলে কাঁদছিলেন আর বলছিলেন, এতদিন পর আবার বিয়ের জন্য প্রস্তুত হচ্ছি...।’ আব্দুল আহাদ বলেন, ‘আম্মা যখন পার্লার থেকে বাসায় আসেন তখন তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমি তখনও তার সঙ্গে দেখা করিনি। বন্ধুদের কাছে গিয়ে

বলেছিলাম যে আরে, মাকে তো চেনাই যাচ্ছে না। অনেক সুন্দর দেখাচ্ছে।’ ২০২৪ সালের নভেম্বরে আবদুল আহাদ পাঞ্জাব প্রদেশের লাহোরে তার মায়ের বিয়ের দিন বাড়িতে তার বোনের সঙ্গে একটি লাউঞ্জ সাজিয়েছিলেন। যেখানে বিয়ে, অতিথিদের আপ্যায়নসহ সবকিছুর আয়োজন ছিল। আবদুল আহাদ বলেন, ‘এই প্রথম আমি কারও বিয়েতে সাক্ষী হয়েছি, তাও আবার আমার মায়ের বিয়েতে।’ আহাদের মা মাদিহা কাজমী, তার প্রথম স্বামীর কাছ থেকে পৃথক হওয়ার পরে ওই জীবনযাপন করেছিলেন যা সাধারণত আমাদের সমাজের নারীরা করে থাকেন। অর্থাৎ সন্তানদের প্রতি নিজের সব ইচ্ছাকে দমন করে তাদের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করছিলেন তিনি। মাদিহা নিজেও অনুভব করেছিলেন যে মা হিসাবে তার নিজের জন্য চিন্তা করার

কোনও জায়গা নেই।তার আশঙ্কা ছিল, আবার বিয়ের পর তার সন্তানদের জন্য বিষয়টি গ্রহণযোগ্য হবে কি না। তিনি জানান, বিয়ে করার মতো অনেক সম্পর্ক থাকলেও তিনি তা নিয়ে ভাবেননি।কিন্তু তার সন্তানরা তার চিন্তাধারা পাল্টে ফেলে। মাদিহার মেয়ে তুবা একটি বেসরকারি স্কুলে কাজ করেন। যেখানে একজন সহকর্মী তুবার মাকে তার আত্মীয়ের বিয়ের জন্য পছন্দ করেছিলেন।এখান থেকে যে ঘটনা ঘটল, অবশেষে তা বিয়েতে রূপ নিল। আব্দুল আহাদ বলেন, ‘দুই ভাইবোন মিলে আম্মাকে উৎসাহ দিতেন এবং আশ্বাস দিতেন যে তার জীবনে পরিপূর্ণভাবে বাঁচার অধিকার রয়েছে।’ বাচ্চারা প্রাপ্তবয়স্কদের মতো ‘ছেলেটির’ সঙ্গে দেখা করেছিল। তিনি প্রথমে নিজেকে এবং তার মাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তারপরে বিয়ের কয়েক মাসের মধ্যে তিনি তার

মাকে বিদায় দিয়েছিলেন। আহাদ তার মায়ের বিয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি সুন্দর বার্তা দিয়েছেন, যেটি কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন এবং এটিকে একটি সুন্দর ঐতিহ্য বলে অভিহিত করেছেন। বিবিসি উর্দূ থেকে অনুবাদ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী