১০ যাত্রীসহ নিখোঁজ, কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

১০ যাত্রীসহ নিখোঁজ, কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সিয়াটলে বুধবার সকালে দুই বিমানের সংঘর্ষের ঘটনার পর মার্কিন মুলুকের আলাস্কায় এবার ১০ যাত্রীসহ নিখোঁজ হয়েছে একটি ছোট বিমান। আলাস্কার পশ্চিম উপকূলীয় একটি দূরবর্তী অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বিমানটি নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে বিমানটির সন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বেরিং এয়ার পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নোমে শহরে অবতরণ করার কথা থাকলেও বিমানটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে। বেরিং এয়ার ফ্লাইট ৪৪৫ নামের বিমানটি স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে আলাস্কার ইউনালাকলিট থেকে যাত্রা শুরু করে বলে জানান এয়ারলাইনের পরিচালনা পরিচালক ডেভিড ওলসন।

পরে ৩টা ২০ মিনিটের দিকে অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর ১০ মিনিট আগেই এটি রাডার থেকে হারিয়ে যায় এবং বিমান সংস্থা ও বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে একজন পাইলটসহ ৯ জন যাত্রী ছিলেন। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বেরিং এয়ারের সেসনা ২০৮ ক্যারাভান সাধারণত সর্বোচ্চ ৯ জন যাত্রী বহনে সক্ষম। বিমানটির শেষ অবস্থান ছিল সমুদ্র উপকূল থেকে ১২ মাইল দূরে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আলাস্কা স্টেট ট্রুপার্সের মতে, অবতরণের নির্ধারিত সময় পার হওয়ার ৩০ মিনিট পরেও বিমানটি পৌঁছায়নি। ফলে একে ‘ওভারডিউ’ বা দেরিতে পৌঁছানো বিমান হিসেবে রিপোর্ট করা হয়। কর্মকর্তারা বৈরী আবহাওয়ার মধ্যে বিমানটির সন্ধানে অভিযান চালাচ্ছেন বলে জানা

গেছে। এর আগে, এর আগে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের ডোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনায় ৬৭ জন নিহত হন।এরপর গত ৩১ জানুয়ারি রাতে ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ আহত হন।পরে ২ ফেব্রুয়ারি হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায়। সূত্র: এপি ও মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট