হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার’ বিরুদ্ধে লড়ছি: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ November, ২০২৪

হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার’ বিরুদ্ধে লড়ছি: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৪ |
কমলা হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার বিরুদ্ধ লড়াই করছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ডেমোক্র্যাটদের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরাজিত করব। কারণ আমি কমলা হ্যারিসের বিরুদ্ধে নয়, লড়ছি অশুভ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে। নির্বাচনি প্রচারের শেষ দিনে মঙ্গলবার মিশিগানে এক র‌্যালিতে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা নন, বরং অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থা। খবর সিএনএনের। ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সঙ্গে নীরব জনসমর্থন রয়েছে। আগামীকাল (ভোটের দিন) আপনাদের বেরিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে। নির্বাচনি প্রচার নিয়ে তিনি বলেন, এটি একটি অসাধারণ যাত্রা। সেই সঙ্গে এটি এক অর্থে দু:খেরও।

কারণ এটাই হবে শেষবার। মঙ্গলবারের নির্বাচনে না জিতলে আগামীতে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। মিশিগনে শেষ দিনের প্রচারে তিনি তাই বলেছেন, এটিই তার শেষ প্রচার। তবে জরিপে জনমর্থনের পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্প এও বলেছেন যে তিনি আশাবাদী। ট্রাম্প বলেন, সুসংবাদ আছে। আমরা যা কিছু করছি তা আমাদেরকে জয় পাওয়ার অবস্থানেই নিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান