হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫
     ৮:৫৮ পূর্বাহ্ণ

হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৮:৫৮ 240 ভিউ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা অ্যাপের ভেতর থেকেই মেসেজ ও চ্যানেল আপডেট সরাসরি অনুবাদের সুযোগ চালু করছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণসংক্রান্ত অফিশিয়াল ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনুবাদ ফিচারটি চালাতে ব্যবহার করা হবে মোবাইল ডিভাইসের নিজস্ব প্রসেসিং সক্ষমতা। ব্যবহারকারীর গোপনীয়তা ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করার জন্যই এমন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেটা টেস্টারদের একটি অংশ নতুন এই ফিচারটি ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন। গুগল প্লে স্টোরে 'হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.১২.২৫' রিলিজের মাধ্যমে ফিচারটি সরবরাহ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজাররা এই অনুবাদ টুলের মাধ্যমে প্রয়োজনীয় ভাষার প্যাক ডাউনলোড

করে নিতে পারবেন। এরপর সরাসরি নিজেদের ডিভাইস থেকেই অনুবাদ করতে পারবেন, বাইরের কোনো সার্ভারে তথ্য পাঠানোর প্রয়োজন পড়বে না। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন টুলও একই ধরনের অন-ডিভাইস প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে, যা ইউজারের ডেটা সুরক্ষিত রাখে। বর্তমানে বেটা সংস্করণে স্প্যানিশ, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), হিন্দি এবং রুশ ভাষায় অনুবাদ সুবিধা চালু রয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভবিষ্যতের আপডেটে আরও ভাষা যুক্ত করা হবে। একইসঙ্গে একটি ভাষা সনাক্তকরণ প্যাকও উন্মুক্ত করা হয়েছে, যা বহুভাষী গ্রুপে পাঠানো মেসেজের ভাষা চিনে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা করতে পারবে। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, ক্লাউড বা উন্নত এআই ভিত্তিক টুলের পরিবর্তে ডিভাইসে ডাউনলোড করা স্বল্পক্ষমতার প্যাক ব্যবহারের কারণে অনুবাদে কিছু

ত্রুটি থাকতে পারে। ইউজাররা চাইলে ইন-অ্যাপ ফর্মের মাধ্যমে অনুবাদের মান নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, প্রতিক্রিয়া পাঠানোর সময় অনুবাদকৃত বা মূল কনটেন্ট মেটা বা তৃতীয় পক্ষের কাছে যাবে না। ব্লগ পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ব্যক্তিগত মেসেজিংয়ের পাশাপাশি গ্রুপ চ্যাট ও পাবলিক চ্যানেলেও কাজ করবে। তবে ডিফল্টভাবে এটি বন্ধ থাকবে। ইউজারদের নিজ উদ্যোগে ফিচারটি চালু করে নিতে হবে। এছাড়া ডাউনলোড করা ভাষার প্যাক যে কোনো সময় ডিলিট করার সুবিধাও থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু