হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। দ্বিতীয় দফায় মার্কিন মসনদে বসে গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখন তাদের মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ওয়াশিংটনের সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা এড়াতে চায়

ভারত। এবার ক্ষমতায় এসে ইতোমধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এছাড়া, মোদি সরকার নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তিও সহজতর করতে চায়। এই পরিস্থিতিতে মোদি যুক্তরাষ্ট্র সফরে করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর এক সপ্তাহ পরে ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ফোনালাপে বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস-সহ উভয় দেশের “বিশ্বস্ত” অংশীদারিত্বের দিকে কাজ করতে সম্মত হন মোদি এবং ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার