ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
হেঁটে যাচ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত
খুলনায় জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জলিল খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি বুকের ডান পাশে এবং আরেকটি পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথেই তিনি মারা যান।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা
এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদক সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। এ বছর নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটির তদন্ত শেষ করেছে পুলিশ।
এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদক সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। এ বছর নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটির তদন্ত শেষ করেছে পুলিশ।



