হুমকির মুখে ইমামোগলুর তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

হুমকির মুখে ইমামোগলুর তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়র একরেম ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করেছে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। এতে করে হুমকির মুখে পড়ে গেছে আসন্ন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রতিদ্বন্দ্বিতা করা। কেননা, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ইস্তাম্বুলের মেয়রসহ ৩৮ জন ১৯৯০ সালে তাদের ব্যবস্থাপনা অনুষদের ইংরেজি-ভাষা প্রোগ্রামে অনিয়মিতভাবে স্থানান্তরিত হয়েছিল। এতে আরও বলা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িত ১০ জনের স্থানান্তর বাতিল করা হয়েছে এবং ইমামোগলুসহ ২৮ জনের স্নাতকের ডিগ্রিতে স্পষ্ট ত্রুটি থাকার কারণে তা প্রত্যাহার এবং বাতিল করা হবে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপকে ‘বেআইনি’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইমামোগলু। সেই সঙ্গে

তিনি আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘তারা [বিশ্ববিদ্যালয়] এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। এই কর্তৃত্ব কেবল ব্যবসায় প্রশাসন অনুষদের পরিচালনা পর্ষদের হাতে। ইতিহাস এবং ন্যায়বিচারের আগে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের জবাবদিহি করতে হবে। ন্যায়বিচার, আইন এবং গণতন্ত্রের জন্য পিপাসু আমাদের জাতির অগ্রযাত্রা থামানো যাবে না।’ ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টির আইনপ্রণেতা মুরাত আমিরও এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রের ওপর এক বিরাট আঘাত।’ এদিকে বিরোধী দল গুড পার্টির চেয়ারম্যান মুসাভাত দেরভিসোগলু বলেছেন, ‘ডিগ্রি বাতিলকরণ একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার বাইরের বিষয়।’ এই রায় আগামী ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে চ্যালেঞ্জ

জানানোর ক্ষেত্রে ইমামোগলুর পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কেননা, বিরোধী দল ইমামোগলুকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করার কয়েকদিনের মাথায় এমন সিদ্ধান্তটি এসেছে। তাছাড়া, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি