হুথিকে ট্রাম্পের ‘সন্ত্রাসী’ ঘোষণা, কটাক্ষ করে যা বলল ইয়েমেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

হুথিকে ট্রাম্পের ‘সন্ত্রাসী’ ঘোষণা, কটাক্ষ করে যা বলল ইয়েমেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক নির্বাহী আদেশে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পুনরায় ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সরকারের তথ্যমন্ত্রী হাসেম শরফুদ্দিন বলেছেন, ট্রাম্পের এই আদেশ মার্কিন রাজনৈতিক অস্থিতিশীলতা, অদ্ভুত বৈপরীত্য এবং সুস্পষ্ট ব্যর্থতার উদাহরণ। তিনি কটাক্ষ করে বলেন, ‘আমরা কখনো সন্ত্রাসীর তালিকায়, কখনো সেই তালিকা থেকে বাদ, আবার তালিকাভুক্ত—এ যেন এক প্রহসন’। একে ‘অযৌক্তিক কর্মকাণ্ড’ উল্লেখ করে হাসেম শরফুদ্দিন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডের সেরা প্রতিক্রিয়া হলো তাদেরকে উপেক্ষা করা’। ‘ইসরাইলি সন্ত্রাসবাদের সঙ্গী অপরাধী মার্কিন প্রশাসন অন্যদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার কোনো নৈতিক অধিকার রাখে না’ বলেও কটাক্ষ

করেন ইয়েমেনি তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটি নতুন কিছু নয়। আমেরিকানরা ইতোমধ্যেই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবু আমরা শক্ত থেকে ন্যায়ের পক্ষে লড়াই করেছি এবং আমাদের মাতৃভূমি ও জনগণকে রক্ষা করেছি’। এর আগে বুধবার এক ঘোষণায় হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইয়েমেনের হুথি আনসারুল্লাহকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করার আদেশে স্বাক্ষর করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে এই আদেশ জারি হয়েছিল। কিন্তু ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন। বাইডেনের সিদ্ধান্তটি মানবিক সংগঠনগুলোর উদ্বেগের কারণে নেওয়া হয়েছিল। কারণ ট্রাম্পের ওই ঘোষণার ফলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের কার্যক্রম ব্যাহত হতে পারত। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর

ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা পশ্চিমা ও ইসরাইলি জাহাজগুলোতে হামলা শুরু করে এবং পশ্চিমা স্বার্থকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে। এই প্রেক্ষিতে ট্রাম্প তার সাম্প্রতিক আদেশে হুথি আনসারুল্লাহকে আরও কঠোরভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে চায়। এই আদেশে গোষ্ঠীটির বিরুদ্ধে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে হামলা এবং ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নীতি এখন আঞ্চলিক মিত্রদের সঙ্গে কাজ করে আনসারুল্লাহর কার্যক্রম ধ্বংস করতে, তাদের সম্পদ বঞ্চিত করতে এবং তাদের আক্রমণ বন্ধ করতে মনোযোগী। এছাড়াও বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ইউএসএআইডি-কে

নির্দেশ দেবেন, যাতে তারা আনসারুল্লাহকে অর্থ প্রদানকারী বা আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধিতা করা কোনো সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সূত্র: আল মায়াদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ