ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
হিলিতে রেলপথ অবরোধ
হিলিতে ব্রিটিশ আমলে নির্মিত স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান অনশন করেন সর্বস্তরের জনগণ। এতে করে উত্তরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা রেললাইন অবরোধের পর রেলকর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩৮ মিনিট পর্যন্ত হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী স্থানীয়রা।
অবরোধকারী বলেন, হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেন স্টপেজ এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এর আগেও আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কোন কাজি হয়নি। আজ আমরা আবারও ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী করছি। তবে
রেলকর্তৃপক্ষের আশ্বাসে আজ আমরা অবরোধ প্রত্যাহার করছি। ২০ দিন সময় নিয়েছে তারা। দাবি পূরণ না হলে আগামী ২১ দিন পর আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। হিলি রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন আধুনিকায়নের দাবিতে হিলির সকল শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন করে রেললাইন অবরোধ করেন। এই কারণে রেলকর্তৃপক্ষের পক্ষে শান্তাহার জংশন থেকে রেল ট্রাফিক টিআইসি হাবিবুর রহমান এখানে আসেন। তিনি আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী ২০ দিনের মধ্যে এলাকাবাসীর দাবি পূরণ করবেন।