হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে দাবি করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, হিজবুল্লাহর মোট ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২০ শতাংশ অবশিষ্ট আছে। বাকি ৮০ শতাংশই ধ্বংস হয়েছে। বুধবার হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিয়ে তার সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক করেন।ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই তথ্য উপস্থাপন করে মন্তব্য করেন, যুদ্ধের লক্ষ্য পূরণ হতে আর বেশি দেরি নেই। মঙ্গলবার ইসরাইলের সাফেদ এলাকায় অবস্থিত আইডিএফের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটি পরিদর্শন করেন গ্যালান্ট। সেখানে তিনি জানান, ইসরাইল উত্তরাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের (লেবানন-ইসরাইল সীমান্তে) সবগুলো লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে রয়েছে। এক বছর আগের তুলনায়

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। তিনি বলেন, আমার হিসাব মতে, হিজবুল্লাহ এখন সাংগঠনিক অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। তাদের মিসাইল ও রকেটের মজুদের মাত্র ২০ শতাংশ বাকি আছে এবং আগের মতো বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরাইলের বর্বর হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। ইসরাইলের মিডিয়া রিপোর্ট করেছে, লেবাননের ভূখণ্ডে ইসরাইলের স্থল আক্রমণের মধ্যে চলতি মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে লড়াইয়ে কমপক্ষে ৩৩ ইসরাইলি সেনা নিহত হয়েছে। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে

ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে