ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরাইল
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরাইল। খবর আল জাজিরার।
রোববার (১৭ নভেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে এক ইসরাইলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার।
আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
জাব্বারি বলেন, রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের ‘প্রশাসনিক কেন্দ্রের’ কাছে করা হয়েছিল। সাধারণ ইসরাইল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়।
বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে
চাইছে ইসরাইল।
চাইছে ইসরাইল।



