হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এর আগে গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়। হিজবুল্লাহর সর্বশেষ যে দুজন কমান্ডার নিহত হয়েছেন তারা হলেন- আহমেদ মুস্তফা আলহাজ আলী এবং মোহাম্মদ আলী হামদান। আহমেদ মুস্তফা কিরিয়াত শমোনা শহরে শত শত রকেট এবং অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন বলে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে। এছাড়া মোহাম্মদ আলী হামদান উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

চালানোর জন্য দায়ী বলেও জানানো হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুত শহরের একটি অস্ত্রের গুদাম এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। এদিকে গাজায় নতুন করে বুধবার ইসরাইলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে ছয় দিন ধরে অবরোধের কারণে জাতিসংঘের যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছিল এবং একই সঙ্গে হাসপাতালগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এছাড়া পশ্চিম তীরে গুলি করে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। নাবলুস শহরের গভর্নর এই ঘটনাকে একটি কাপুরুষোচিত এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ইসরাইলের সামরিক

বাহিনী লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ার্দানিয়েহতে কমপক্ষে পাঁচজন এবং টায়ার জেলায় আরও পাঁচজন প্যারামেডিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। প্রায় এক বছর ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সেখানে ইতোমধ্যেই ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৭ হাজার ৭২০ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই