‘হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

‘হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
শেখ হাসিনাকে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে ‘গণহত্যাকারী’ হাসিনাকে আশ্রয় এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিক জবাব চাইতে হবে। সোমবার (১৪ অক্টোবর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহ-সভাপতি সিরাজ মিয়াসহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নেতারা। শেখ হাসিনাকে ছাত্র-জনতার উপর গণহত্যার নির্দেশদাতা উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, শেখ হাসিনাকে আশ্রয়

দিয়ে ভারত সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। তারা শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত থাকেনি, সম্প্রতি তারা শেখ হাসিনার নামে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে, যা ব্যবহার করে তিনি পৃথিবীর যে কোনো দেশে ভিসা আবেদন করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। শেখ হাসিনার মতো গণহত্যার অভিযোগে অভিযুক্ত, শতাধিক হত্যা মামলার আসামিকে এ বিশেষ সুবিধা প্রদান জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার পরিপন্থি। শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর পরও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারা বলেন, সরকারকে অবিলম্বে গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিক

জবাব চাইতে হবে। একইসঙ্গে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ আওয়ামী স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি, দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। নেতারা জানান, ১৬ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে