ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা
আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা হয়েছে। আজ শনিবার দুপুরে নূরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেলে সেখানে হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে রয়েছেন তিনি।
২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭
জানুয়ারি পর্যন্ত তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জানুয়ারি পর্যন্ত তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।



