হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
বুধবার উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানাল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। নিহত তিন সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল (২২), স্টাফ সার্জেন্ট কানাও কাসা (২২), এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)। তারা সবাই ইসরাইলি সেনাবাহিনীর ৪০১ তম আর্মার্ড ব্রিগেডের ৪৬ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, বেইট হ্যানউনে অপারেশন চলাকালীন সেনাদল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয়। আইডিএফের মতে, হামাস কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ড সেন্টার

পরিচালনা করছিল এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে রিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল। এছাড়া আগের দুই দিনে পৃথক ঘটনায় আরও তিন ইসরাইলি সেনা প্রাণ হারায়। গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরাইলের সেনার সংখ্যা এখন ৪০১। তবে ফিলিস্তিনি মিডিয়ার মতে, ভবনটি বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য আশ্রয়স্থল হিসেবেও কাজ করেছিল। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আইডিএফ বলেছে যে তারা বেসামরিক ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে বিমান নজরদারি এবং অন্যান্য বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী