হঠাৎ বাড়ল ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

হঠাৎ বাড়ল ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে ১২ শতাংশ বেড়েছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (ডিজেটি) শেয়ার এতটা বেড়ে যাওয়ার পেছনে কারণ কী তা আপাতদৃষ্টিতে জানা যায়নি। এতে আরও বলা হয়, গত মার্চে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসার পর থেকেই এর শেয়ারের দামে তেজীভাব দেখা যায়। গত তিন দিনে ৪১ শতাংশ দরপতনের আগে টানা পাঁচ সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চারগুণ বেড়েছিল। ট্রাম্প আবার নির্বাচিত হতে পারেন এমন ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে এলে

তার ট্রুথ সোশ্যাল গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে। প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প সামাজিক মাধ্যম টুইটারের (বর্তমানে এক্স) মাধ্যমে প্রশাসনিক তথ্য আদান-প্রদান করলেও এবার নির্বাচিত হলে তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম ব্যবহার করবেন। তবে ডেমোক্রেটিক প্রার্থী বর্তমানের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচিত হলে ট্রুথ সোশ্যালের বাণিজ্যিক গুরুত্ব অনেক কমে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া কোম্পানির শেয়ার দরে ব্যাপক পতন ঘটে, যার ফলে তিনি ২৪০ কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ট্রুথ সোশ্যালের মালিক ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের শেয়ার গত বুধবার (৩০ অক্টোবর) ২২ শতাংশ এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১২ শতাংশ কমেছে, এরপর শুক্রবার (১ নভেম্বর)

আরও ১৪ শতাংশ পড়ে যায়। ২৯ অক্টোবর কোম্পানির শেয়ার দাম ছিল ৫১ ডলার এবং মোট মূল্য ছিল ৫৯০ কোটি ডলার। তবে টানা তিন দিনের দরপতনের পর শুক্রবার এর মূল্য কমে ৩৫০ কোটি ডলারে দাঁড়ায়, যার ফলে ট্রাম্পের কোম্পানি ২৪০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে। ২০১২ সালে চালু হওয়া ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এখনও লাভের মুখ দেখেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!