হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফাইনালের ভেন্যু বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন আর কলকাতায় নয়, আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল। এছাড়া ১ জুন প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও একই মাঠে অনুষ্ঠিত হবে। আর ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে। এছাড়া লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ম্যাচটি এখন একই দিনে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃষ্টির প্রভাবের কথা

মাথায় রেখে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হলে পুরো ২০ ওভারের ম্যাচের জন্য এক ঘন্টা অপেক্ষার সুযোগ ছিল। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে দুই ঘন্টা। আজ (মঙ্গলবার) থেকে প্রাথমিক পর্বের বাকি ৯ ম্যাচে কার্যকর হবে এই নিয়ম। প্লে-অফের জন্য এই নিয়ম ছিল আগে থেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া