স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও সাবেক এনসিপি নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও সাবেক এনসিপি নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শতকোটি টাকার তদবির-বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা হাজির হননি। আর গাজী সালাউদ্দিন তানভীরের বুধবারই হাজির হওয়ার তারিখ ছিল। তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেননি তুহিন ফারাবী। তবে মাহমুদুল

হাসান বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমি পদত্যাগ করছি উপদেষ্টার পিও পদ থেকেও।’ দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পাওয়া তথ্য-উপাত্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুদকের কর্মকর্তারা জানান, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে মোটা অঙ্কের কমিশন নেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে জেলা প্রশাসক নিয়োগসহ একাধিক তদবিরের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া