স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫

স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ |
স্বর্ণের দাম আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামান্য কমেছে। তবে দাম এখনো রেকর্ডের কাছাকাছি রয়েছে। বিনিয়োগকারীরা আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন। স্পট গোল্ড দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৩ দশমিক ৯৭ ডলারে। মঙ্গলবার স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল ৩ হাজার ৬৭৩ দশমিক ৯৫ ডলার। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৃদ্ধির পর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজকের মুদ্রাস্ফীতির তথ্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তার ইঙ্গিত দেবে। আগস্টে যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম ছিল। এর আগে দুর্বল কর্মসংস্থানের

তথ্যও সুদ কমানোর সম্ভাবনা বাড়িয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি সুদবিহীন হলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়। অন্যদিকে, স্পট সিলভার দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪১ দশমিক ১০ ডলারে। প্লাটিনাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৮৩ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১৭৩ দশমিক ৪৫ ডলারে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’