সৌদি আরবে চিরুনি অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ২৩ হাজারের বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

সৌদি আরবে চিরুনি অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ২৩ হাজারের বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
সৌদি আরব জুড়ে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত যৌথ মাঠ অভিযানে এক সপ্তাহের মধ্যে ২৩ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সরকারি প্রতিবেদনে জানা গেছে, এর মধ্যে ১৩ হাজার ৬০০ জন বসবাসসংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন, ৪ হাজার ৬০০ জন শ্রম আইন ভঙ্গ করেছেন এবং ৪ হাজার ৮০০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন। অভিযান চলাকালে এমন অনেক ব্যক্তি ধরা পড়েছেন যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বা অন্যদের এই কাজে সহায়তা করছিলেন। পাশাপাশি যারা এসব অপরাধীদের পরিবহন, আশ্রয় বা কোনোভাবে সহযোগিতা করেছেন, তারাও আইনের আওতায় এসেছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইনভঙ্গকারীদের আশ্রয় দেওয়া বা

সহায়তা করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কাজে জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা বাসস্থান জব্দ করার শাস্তি হতে পারে। কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, কেউ যেন অবৈধভাবে অবস্থানরত বা সীমান্ত অতিক্রমকারী ব্যক্তিদের সহায়তা না করেন এবং এ ধরনের ঘটনা ঘটলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ