সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪
     ৮:০১ অপরাহ্ণ

সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:০১ 180 ভিউ
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই আলোচনায় থাকেন। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা। তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত

জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল 'প্র্যাংক'। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, 'গুজবে কান দেবেন না।' সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’ তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সেই একই ব্যক্তিকে আবার দেখা গেল পরীমণির নতুন এক ভিডিওতে।

শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। ভিডিওটিতে পরীমণির মেয়ে প্রিয়মকেও এক ঝলক দেখা যায়। এ সময় প্রিয়মের সঙ্গেও মজা করে কথা বলেন পরী। সেই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।’ তবে ভিডিওটি দেখে পরীমণির অনুরাগীরা তাদের সবাইকে শুভকামনা জানতে

ভোলেন নি, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্য ঘর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা