সেই ঈশান হলিউডে অভিনয় করে শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪
     ৬:১৩ অপরাহ্ণ

সেই ঈশান হলিউডে অভিনয় করে শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ৬:১৩ 135 ভিউ
এ বছর হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’–এ অভিনয় করে আলোচনায় আসেন ২৯ বছর বয়সের তরুণ অভিনেতা ঈশান খাট্রার। তারপরেই যেন চমকে দিল বলিউড অঙ্গনের বছর শেষের হিসাব–নিকাশ। এই তরুণ এ বছর জনপ্রিয়তার তালিকায় শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে রয়েছেন। বছরের শেষে ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ তারকার তালিকা করেছে। সেখানে পুরুষ তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ঈশান। পরেই শাহরুখ খান ও প্রভাস। এই ঈশান ২০১৭ সালে ইরানি নির্মাতার ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। তার আগে ঈশানকে বেশির ভাগ স্বল্প ব্যাপ্তির পার্শ্বচরিত্রে দেখা যেত। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় একটি পার্টিতে তাঁকে দেখা গিয়েছিল। এর আগে বেশির ভাগ

সময় শাহরুখ খানকেই আলোচনার শীর্ষে থাকতে দেখা গেছে। তবে গত বছর ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্থে এই বছর আলোচনায় ছিলেন না এই তারকা। তাঁর কোনো সিনেমাও মুক্তি পায়নি। বহির্বিশ্বে শাহরুখকে নিয়ে যা আলোচনা হয়েছে, সেটা লোকার্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য। অন্যদিকে বাহুবলী তারকা ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দিয়ে এ বছর আলোচনায় ছিলেন। সিনেমাটি বক্স অফিসেও সফল হয়। সেই তারকা প্রভাস ভারতের আলোচিত তারকাদের মধ্যে ১০–এ ১০ নম্বরে রয়েছে। এদিকে শীর্ষ ১০ তারকার মধ্যে ৭ জনই নারী। সেখানে রয়েছে চমক। আইএমডিবির জনপ্রিয় তারকার তালিকায় প্রথমেই রয়েছেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে গত বছর আলোচনায় ছিলেন। এবার তিনি ‘ভুল ভুলাইয়া

৩’ দিয়ে আলোচনায় রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছর এই অভিনেত্রীর ‘ফাইটার’, ‘কাল্কি’ ও ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে। নারী-পুরুষ মিলিয়ে জনপ্রিয়তার তালিকায় ৩ নম্বরে রয়েছেন ঈশান। পরে রয়েছেন শাহরুখ খান। ৫ নম্বরে রয়েছে সবিতা ধুলিপালা। সাহসী দৃশ্যে আলোচনায় আসা এই তারকা এবার ‘মানকি ম্যান’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন। হরর-কমেডি সিনেমা ‘মুনজ্যা’ দিয়ে এ বছর নতুন আলোচনায় আসেন শর্বরী। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩০ কোটি রুপি। শুরুটা ‘বান্টি অউর বাবলি ২’ ফ্লপ সিনেমা দিয়ে হলেও সেই শর্বরী ‘ভেদা’, ‘মহারাজা’ দিয়ে জনপ্রিয়তায় ৬ নম্বরে রয়েছেন। কোনো সিনেমা মুক্তি না পেলেও বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন ঐশ্বরিয়া রায়। জনপ্রিয় তারকার

মধ্যে তাঁর অবস্থান ৭ নম্বরে। পরে ৮ ও ৯ নম্বরে রয়েছেন সামান্থা রুথ প্রভু ও আলিয়া ভাট। আলিয়ার অক্টোবরে ‘জিগরা’ মুক্তি পায়। অন্যদিকে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ দিয়ে আলোচনায় ছিলেন সামান্থা। তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রভাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম