সু চি ও জান্তা প্রধান উভয়ের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সু চি ও জান্তা প্রধান উভয়ের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগে মিয়ানমার জান্তার প্রধান মিন অং হ্লাইং এবং গৃহবন্দি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। তবে এ পরোয়ানার সমালোচনা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। খবর আরব নিউজের। চলতি সপ্তাহে আর্জেন্টিনার একটি আদালত মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট হতিন কিয়াও এবং সাবেক নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রায়টি একটি রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপের আর্জেন্টিনায় দায়ের করা একটি মামলায় দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, ‘আর্জেন্টিনা কি মিয়ানমারকে চেনে? মিয়ানমার সরকার আর্জেন্টিনাকে

চেনে। ’ তিনি শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে পরামর্শ দিতে চাই যে তারা যদি আইন অনুসারে মিয়ানমারের সমালোচনা করতে চায় তাহলে আগে তারা তাদের অভ্যন্তরীণ বিচার বিভাগের জন্য প্রয়োজনীয় এবং শূন্য পদগুলোতে প্রথমে বিচারক নিয়োগ করুক। ’ জ মিন তুনের মন্তব্যটি ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে করা হয়েছে। কেননা, বুয়েনস আয়ার্সের বিচার বিভাগের সকল স্তরের জন্য ১৫০ জন বিচারক প্রয়োজন বলে সেসময় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। গ্রেফতারি পরোয়ানায় অং সান সু চিকে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রীয় পরামর্শদাতা হিসেবে তার ভূমিকা উল্লেখ করা হয়েছিল। সমালোচকরা তাকে সেই সময় রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে খুব কম কাজ করার জন্য অভিযুক্ত করেছেন। মিন

অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত করছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ তদন্ত করে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”