সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
এবার নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন এক সন্তান। এমনই ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায়। মেহরীন আহমেদ নামের ১৯ বছর বয়সী এক তরুণী মারধরের অভিযোগ এনে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে এই মামলা করেন। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন ওই তরুণী। এরপর বিচারক অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এ পর মা জান্নাতুল ফেরদৌস এবং বাবা নাসির আহমেদকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন বিচরক। ওই তরুণী ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী। মেয়েটির বাবা আসামি নাসির আহমেদ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক ও মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার বলে জানা গেছে। এ বিষয়ে আইনজীবী ইসফাকুর রহমান

গালিব জানিয়েছেন, নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলাটি করেন বাদী মেহরীন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে সমন জারি করেছেন। জানতে চাইলে মামলার বাদী মেহরীন আহমেদ বলেন, ‘আমি সুন্দর একটি জীবন চাই। আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। তাই আমি জাস্টিস পেতে আদালতে এসেছি।’ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ মে সন্ধ্যায় মোহাম্মদপুরের বাসায় তাকে তার মা জান্নাতুল ও বাবা নাসির শারীরিকভাবে আঘাত করেন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তারা। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরেও বাবা-মা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দেন। অভিযোগে

আরও উল্লেখ করা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যে সব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার মেহরিনের রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত ও বৈধ অধিকার প্রয়োগে বাধা দিচ্ছেন তার বাবা-মা। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছেন, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!