সুদানে আরএসএফের হামলায় নিহত ২০০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সুদানে আরএসএফের হামলায় নিহত ২০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
সুদানে আধা-সামরিক বাহিনী (আরএসএফ) তিনদিনে ২০০ জন বেসামরিককে হত্যা করেছে। নিহতদের তালিকায় নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিল। দেশটির দক্ষিণে অবস্থিত আল-কাদারিস ও আল-খেলওয়াত গ্রামগুলোতে এ হত্যাযজ্ঞ চালানো হয়। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা। আরএসএফের সদস্যদের বিরুদ্ধে দারফুরে ‘মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগ রয়েছে। আধা-সামরিক বাহিনীর এমন নির্বিচারে গণহত্যাকে মানবাধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে আইনজীবী গ্রুপটি। তারা আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় আরএসএফ ‘হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুটপাট’ চালিয়েছে। এছাড়াও শত শত আহত বা নিখোঁজে মতো ঘটনাও ঘটেছে। আইনজীবী গ্রুপটির মতে, নীলনদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা

হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ডুবে গেছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সুদানের জনগণ এবং পালিয়ে আসা লক্ষাধিক শরণার্থীর জন্য ৬ বিলিয়ন ডলারের সহায়তা আবেদন করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এবং শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। দেশটির ২৬ মিলিয়ন মানুষের জন্য এই সহায়তা প্যাকেজের আবেদন জানানো হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেছেন, সুদানের মানবিক অবস্থা ভয়াবহ। দুর্ভিক্ষ চলছে। যৌন সহিংসতা বাড়ছে। শিশু নিহত ও আহত হচ্ছে। দুর্ভোগ ভয়ঙ্কর। জাতিসংঘের বিবৃতিতে আরও বলা হয়েছে, দারফুরের বাস্তুচ্যুতি শিবির এবং পশ্চিম নুবা পর্বতমালাসহ সুদানের অন্তত পাঁচটি স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি

এক বিবৃতিতে বলেছেন, সুদানের সমগ্র জনসংখ্যার এক-তৃতীয়াংশ বাস্তুচ্যুত। এই ভয়ঙ্কর সংঘাতের পরিণতি সুদানের সীমানার বাইরেও ছড়িয়ে পড়েছে। এছাড়াও জাতিসংঘ সতর্ক করে বলেছে, অবিলম্বে তহবিল সরবরাহ করা না হলে শরণার্থী শিশুদের দুই-তৃতীয়াংশ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। ফলে একটি পুরো প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে একটি নৃশংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে। উভয় পক্ষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। যুদ্ধটি কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ১২ মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি যুদ্ধটিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড়

‘মানবিক সংকট’ বলে অভিহিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”