সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
আফ্রিকার দেশ সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানী খার্তুমের ওমদুরমান বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আল নাও হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের ওই আধাসামরিক বাহিনীর আক্রমণে আহতদের হাসপাতালে আনা হচ্ছে। এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানে বাজারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আধাসামরিক আরএসএফ বাহিনী পশ্চিম ওমদুরমান থেকে কামান হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হন। আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো দেশটির রাজধানী থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানোর

একদিন পর এ গোলাবর্ষণের এ ঘটনা ঘটল। দেশটির রাজধানীতে কয়েক মাস ধরে অচলাবস্থার পর সেনাবাহিনী চলতি বছর অভিযান শুরু করে। অভিযানের পর আধাসামরিক আরএসএফের কাছ থেকে খার্তুম সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি পুনরুদ্ধার করেছে। সেনাবাহিনীর অভিযানের পর আরএসএফকে তার অনেক শক্ত ঘাঁটি থেকে বিতাড়িত করা হয়েছে। এর ফলে ক্রমেই রাজধানীতে উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে আধাসামরিক আরএসএফ বাহিনী নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। ওই বছর নৃশংস এক সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হন। সংঘর্ষে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার