সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে সুইং স্টেটগুলো (যেখানে আগে থেকে অনুমান করা যায় না যে, কে জিতবে) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সে কারণে এসব রাজ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বরাবরের মতো এ বছরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রয়েছে হামলা, সহিংসতা ও ষড়যন্ত্রের উদ্বেগ। এই পরিস্থিতিতে নির্বাচনি অস্থিরতা নিয়ে উদ্বেগের মধ্যে থাকা সুইং তথা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় বিশেষ নিরাপত্তামূলক সতর্কব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা। আর এসব অঙ্গরাজ্যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া যেসব শিক্ষার্থী অগ্রিম ভোট দিয়েছেন, তাদের বেশির ভাগই

বেছে নিয়েছেন কমলা হ্যারিসকে। জেনারেশন ল্যাব পরিচালিত এক বুথ ফেরত জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের ভোটের ৭১ শতাংশই গেছে কমলা হ্যারিসের পক্ষে। জরিপ অনুসারে, যদি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি প্রতিযোগিতা হয় তাহলে ৭৬ শতাংশ শিক্ষার্থী ভোটার কমলা হ্যারিসের পক্ষে ভোট দেবেন এবং বাকি ২৪ শতাংশ ভোট দেবেন ট্রাম্পের পক্ষে। তবে নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন এবং লিবার্টেরিয়ান পার্টির প্রার্থী চেজ অলিভারও থাকলে কমলা পাবেন ৭২ শতাংশ, ট্রাম্প ২১ শতাংশ, স্টেইন ৫ শতাংশ এবং অলিভার ২ শতাংশ ভোট। এ থেকে বলা যায়, সুইং

স্টেটগুলোতে বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কমলা হ্যারিসের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসকে আজ দিনভর ভোট দেবেন মার্কিনীরা। তাদের উদ্বেগ কমাতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল