সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার দাবি, সিরিয়ায় সরাসরি পদক্ষেপ না নিয়েও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শনিবার (৪ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন, সিরিয়ায় আবার সূর্য উঠছে।’ তুরস্কের ওর্দু প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করার সময় এরদোয়ান এই মন্তব্য করেন। তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন। এরদোয়ান বলেন, তুরস্কের সীমান্ত সুরক্ষায়

সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল এনেছে। তিনি আরও যোগ করেন, ‘এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটছে।’ সিরিয়ার পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান আরও বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।’ গত মাসের শুরুর দিকে সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরীতা তৈরি হয়। এর মধ্যেই কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান। তুরস্কের সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।’ সিরিয়ায় চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতির অংশ হিসেবে দেখছেন এরদোয়ান। তার মতে, এ অঞ্চলে

তুরস্কের নীতিমালা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে এগোচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন