সিডনি শহরজুড়ে ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে ডিজিটাল ডিসপ্লে ক্যাম্পেইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫
     ৭:১৪ পূর্বাহ্ণ

সিডনি শহরজুড়ে ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে ডিজিটাল ডিসপ্লে ক্যাম্পেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ৭:১৪ 85 ভিউ
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্রের বিনাশ এবং পুলিশের ওপর সহিংসতার প্রতিবাদে আজ ৫ই আগস্ট সিডনির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ডিজিটাল প্রচারণা চালানো হয়। সারা শহরজুড়ে দিনব্যাপী এই ক্যাম্পেইনে ডিজিটাল বিলবোর্ডে “অবৈধ ইউনূস সরকারের” বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। প্রচারণায় তুলে ধরা হয়— গত এক বছরে বাংলাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিকদের কণ্ঠরোধ এবং সাধারণ মানুষের ওপর সেনাবাহিনীর গুলি চালানোর মতো মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য ঘটনাবলী। বিশেষ করে গোপালগঞ্জে সেনাবাহিনীর হাতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার ভিডিও এবং বার্তা এই ডিসপ্লেগুলোর মাধ্যমে তুলে ধরা হয়। এই উদ্যোগে অস্ট্রেলিয়া যুবলীগ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাজনৈতিক কর্মী

আব্দুল্লাহ আল নোমান বলেন: “বাংলাদেশে আজ যে ভয়াবহ স্বৈরাচারী শাসন চলছে, ইউনূসের তথাকথিত সরকার যে পদ্ধতিতে দেশের সংবিধান, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার গলাটিপে হত্যা করছে- তা কোনো স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। বিরোধী মতের অস্তিত্ব মুছে ফেলতে, ভোটাধিকার কেড়ে নিতে এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ সরকারের ক্ষমতায় থাকা মানবতার প্রতি চরম অবমাননা।” তিনি আরও বলেন, “প্রবাসে থেকে আমরা শুধু নীরব দর্শক হয়ে থাকব না। এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ইউনূস সরকারের সকল অপকর্ম, নির্যাতন ও গণবিরোধী কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্মোচন করতে বদ্ধপরিকর। এটি কোনো একদিনের ইভেন্ট নয়- এটি একটি চলমান সংগ্রামের সূচনা।” রাজনৈতিক কর্মী ডা. আবুল হাসনাত মিল্টন বলেন: “যখন

দেশে মানুষের বাক-স্বাধীনতা হরণ করা হয়, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় এবং নিরপরাধ নাগরিকদের গুলি করে হত্যা করা হয়- তখন প্রবাসী বাংলাদেশিরাই হন সেই মুক্ত কণ্ঠস্বর, যারা সত্য ও প্রতিবাদের ভাষা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।” তিনি আরও বলেন, “আজ বাংলাদেশ এক চরম রাজনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জনগণের ইচ্ছার কোনো মূল্য নেই। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষ নিহত হওয়ার মতো বর্বরতা রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহারের জ্বলন্ত উদাহরণ। এই ডিজিটাল প্রতিবাদ সেই নিপীড়নের বিরুদ্ধে আমাদের জবাব। যতদিন না বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব- দেশে ও প্রবাসে একযোগে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল হক, মেহেদী হাসান

কচি, গাউসুল আলম শাহাজাদা, ইঞ্জিনিয়ার নাজমুল শেখ এবং আব্দুল জলিলসহ আরও অনেকেই। এই ডিজিটাল প্রচারণার মাধ্যমে আন্তর্জাতিক মহলের নজর কাড়ার এবং বাংলাদেশে একটি সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody