সিটির পাবলিক স্কুলের দেড় লাখ ছাত্রের স্থায়ী আবাস নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

সিটির পাবলিক স্কুলের দেড় লাখ ছাত্রের স্থায়ী আবাস নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
গত বছর (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর ১৪৬,০০০ শিক্ষার্থীর কোনো স্থায়ী আবাস ছিল না। নিউইয়র্ক স্টেটের এডুকেশন বোর্ডের পরিসংখ্যান উল্লেখ করে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, নিউইয়র্ক সিটির চলমান আবাসন সংকট এবং গত ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে সিটিতে ইমিগ্রান্ট আগমন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক হওয়ায় শিক্ষার্থীদের আবাসন সংকটও বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একটি উল্লেখযোগ্য সময় ধরে স্থায়ী কোনো বাসস্থানে থাকতে পারেনি; অর্থ্যাৎ সংখ্যার হিসাবে সিটির প্রতি ৮টি পাবলিক স্কুলের ১টির স্কুলের শিক্ষার্থীদের স্থায়ী আবাস ছিল না। শিক্ষার্থীদের স্থায়ী আবাসহীনতা গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি ছিল। এ অবস্থা যেশিক্ষার্থীদের পরিবারের জন্য কতটা ভয়াবহ তা কেবল

ভুক্তভোগীরাই জানেন। কারণ পরবর্তী অবস্থা কি হতে পারে সে সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারেন না। গত বছর জেসিকা বেলট্রানের ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ড ঘটলে তিনি তার দুই সন্তানকে নিয়ে হোমলেস সেন্টারে উঠেন। সাইত্রিশ বছর বয়সী মিসেস বেলট্রান মেডিকেল ও ডেন্টাল অফিসে রিসেপশনিস্টের চাকরি করছিলেন। কিন্তু তার ৫ বছর বয়সী অটিস্টিক ছেলের জন্য উপযুক্ত পরিচর্যার ব্যবস্থা করতে না পারায় তিনি তার চাকরি হারান। অগ্নিকান্ডের কারণে তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যাওয়ার পর এক বছর পর্যন্ত তিনি হোমলেস শেল্টারে থাকাকালে হ্রাসকৃত ভাড়ায় পাবলিক হাউজিংয়ের জন্য আবেদন করার জন্য আবশ্যিক কাগজপত্র সংগ্রহ করার চেষ্টা করছেন।তিনি বলেন, এমন ঘটনা যে কারো ক্ষেত্রে ঘটতে পারে। বন্যা, অগ্নিকাণ্ড,

চাকরি হারানো একজন ব্যক্তির হোমলেস হওয়ার জন্য কোনো অপ্রত্যাশিত ঘটনাই যথেষ্ট। তাছাড়া নিউইয়র্ক সিটিতে আগের চেয়ে শিশু সংখ্যা অনেক বেশি। এ ধরনের আশ্রয়হীন শিক্ষার্থীর প্রায় সবাই সিটি জুড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে বসবাস করছিল অথবা বন্ধু বা পরিবারের সাথে ছিল। ভাসমান শিক্ষার্থীদের সংখ্যা গতবছর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থী সন্তানদের দেখাশোনা করে, এমন একটি মানবিক সংগঠন ‘উইন’ উল্লেখযোগ্য সংখ্যক শিশু শিক্ষার্থীর সহায়তায় এগিয়ে এসেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়। সিটির সবচেয়ে বড় একটি হোমলেস শেল্টারের অপারেটর উইনের প্রধান নির্বাহী ক্রিস্টিন কুইন বলেন, আবাসন বিহীন শিক্ষার্থীর গত বছরের সংখ্যা হতবাক করার মতো ছিল। সিটির সকল অংশেই এই পরিস্থিতি বিরাজ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী