সাশ্রয়ী আবাসনের অভাবে যুক্তরাষ্ট্রে গৃহহীনতার রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

সাশ্রয়ী আবাসনের অভাবে যুক্তরাষ্ট্রে গৃহহীনতার রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
সাশ্রয়ী আবাসনের অভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর গৃহহীনতার সংখ্যা ১৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফেডারেল কর্মকর্তারা শুক্রবার বলেছেন, দেশের বিভিন্ন অংশে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ এবং অভিবাসীদের ঢেউ উভয়ের কারণেই এই উত্থান ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইউরো নিউজ। মার্কিন ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) বলেছে, মোট ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়ে জরুরি আশ্রয়কেন্দ্র, নিরাপদ আশ্রয় কেন্দ্র, ক্রান্তীকালীন আবাসিক কর্মসূচী অথবা বিভিন্ন স্থানে আশ্রয়হীন অবস্থায় আছেন। গৃহহীনের এ সংখ্যা প্রতি ১০ হাজারে প্রায় ২৩ জন। সামগ্রিকভাবে ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যা আগের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে।

এর আগে শেষবার গত বছর যখন এ ধরনের বার্ষিক তথ্য প্রকাশিত হয়েছিল তখন দেখা যায়, গৃহহীনের সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এইচইউডি প্রধান অ্যাড্রিয়েন টডম্যান একটি বিবৃতিতে বলেছেন, গৃহহীনতা প্রতিরোধ করতে প্রশাসন কাজ করছে। তিনি বলেন, কোনও আমেরিকানকে গৃহহীনতার মুখোমুখি হতে হবে না, এবং বাইডেন-হ্যারিস প্রশাসন প্রত্যেকটি পরিবারকে তাদের প্রাপ্য সাশ্রয়ী মূল্যের, নিরাপদ এবং মানসম্পন্ন আবাসনের অ্যাক্সেস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সমস্যা আরও খারাপ হচ্ছে, নিঃস্ব মানুষজন ফুটপাতের মতো খোলা জায়গায় তাঁবু খাটিয়ে বসবাস করছেন অনেক শহরেই এমন চিত্র দেখা যায়। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশলে এই সংকট মোকবেলার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ