সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ May, ২০২৫

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ও শেরপুরের নলিতাবাড়ীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১১ মে) দুপরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকালে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে একজন গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। অপরদিকে টেকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে বলে জানা গেছে।

মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এ সময় ২টি গরুও মারা গেছে মর্মে জানা যায়। এদিকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

তারা ৩ জনেই মাঠে কৃষিকাজ করার সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর ও শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), এছাড়া কুণিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)। অন্যদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে। শেরপুরের নালিতাবাড়ীতে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষি শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সকুল (২০)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী