সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কি মারা গেছেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

আরও খবর

পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে

‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’

হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা

ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায়

বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে?

‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কি মারা গেছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সোমবার (২৬ মে) বিকেলে রিউমর স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত দেবী শেঠি হাসপাতালে মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়, হার্টের জটিলতা নিয়ে তিনি ওই হাসপাতালে পাঁচ দিন আগে

ভর্তি হয়েছিলেন। এতে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার জানায়, দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডা. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। এতে আরও উল্লেখ করা হয়, যেহেতু আসাদুজ্জামান খান কামাল বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী ছিলেন সেহেতু তিনি মারা গেলে স্বাভাবিকভাবে এই বিষয়ে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শোক বার্তা প্রচার হওয়ার কথা। তবে সংগঠনটির পেজে এমন কোনো পোস্ট পাওয়া

যায়নি। প্রতিবেদনটিতে বলা হয়, গত ২৪ মে প্রচারিত ঘোষণা সংবলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি শুধু দলীয় ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং এই বক্তব্যই অফিশিয়াল। অর্থাৎ, আওয়ামী লীগের অফিসিয়াল মাধ্যম থেকেও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর কোনো দাবি করা হয়নি। সুতরাং, ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা জানায় রিউমর স্ক্যানার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী